ঢাকা ১২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের খবর সত্য নয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯ ২৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের গুঞ্জন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেছেন, কোনো সরকার যদি গর্দভ দ্বারা পরিচালিত হয়, তাহলে এ ধরনের নোট বাতিলের খবর আগে ঘোষণা দেয়। ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের খবর সত্য নয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় ডেপুটি গভর্নর এস এম মুনিরুজ্জামান, আহমেদ জামালসহ স‌ংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড. মশিউর রহমান বলেন, আজকের আলোচনায় মূল ইস্যু ছিল কেন্দ্রীয় ব্যাংকের কাজ এবং তারা কীভাবে তা বাস্তবায়ন করছে সে বিষয়ে। এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে শুদ্ধি অভিযান এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বিশেষ কোনো আলোচনা হয়নি বলে তিনি জানান।

পত্র-পত্রিকায় অর্থনৈতিক অনিয়মের যেসব খবর আসে তা সবসময় পুরোপুরি সত্য নয় অভিযোগ করে তিনি বলেন, বেশিরভাগ ক্ষেত্রে আংশিক খবর প্রকাশিত হয়। যার সবসময় কোনো প্রমাণ থাকে না।

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে বৈঠকে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংক থেকে আমাদের কিছু তথ্য দেয়া হয়। সেই তথ্য দেখে মনে হচ্ছে সব খবর সঠিক নয়। ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের খবর সত্য নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের খবর সত্য নয়

আপডেট সময় : ০৪:৩৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯