ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতিতে ১২ উপ-কমিটি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯ ২৩৮ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন সামনে রেখে ১২টি উপ-কমিটি গঠন করা হয়েছে। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ খবর জানিয়েছেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আজ বুধবার বিকেলে দলের সম্পাদকমণ্ডলীর এক সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন ২০-২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এই সম্মেলনেকে সামনে রেখে প্রস্তাবিত ১২ টি উপ-কমিটি গঠন করা হয়েছে। দলীয় সভাপতির অনুমোদন পেলে এই কমিটির তালিকা প্রকাশ করা হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১০ ডিসেম্বরের মধ্যেই মেয়াদ উত্তীর্ন সকল ওয়ার্ড ইউনিয়নসহ জেলা উপজেলার কমিটি গঠন করা হবে। আর এ লক্ষ্যে চলতি মাসের ২১ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দলের ৮টি টিম সাংগঠনিক সফরে যাবেন। তৃণমূলকে জাতীয় সম্মেলনের জন্য প্রস্তুত করবেন।

ঢাকার দুই সিটিসহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা ডিসেম্বরে হতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী ডিসেম্বরে তিনটি সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, মিসবাহ উদ্দিন সিরাজ, এনামুল হক শামীম ও মুহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আসীম কুমার উকিল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানাসহ সম্পাদকমণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতিতে ১২ উপ-কমিটি

আপডেট সময় : ১০:৫৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯