ঢাকা ০১:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

ডিসিদের ২ ঘণ্টা থানায় থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯ ২৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ 
থানার হয়রানি এড়াতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সপ্তাহে ২-৩ ঘণ্টা থানায় থাকার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এলাকার উপ-কমিশনারদের (ডিসি) নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এক চিঠিতে ঢাকার অপরাধ বিভাগের ডিসিদের এই নির্দেশ দেন।

থানায় সেবার মান বৃদ্ধি ও সেবা প্রত্যাশীরা যাতে হয়রানির শিকার না হন সেজন্য এ নিদের্শনা দেয়া হয়েছে বলে জানা গেছে।

চিঠিতে যে নিদের্শনা রয়েছে , প্রায়ই অভিযোগ পাওয়া যায় যে, নিরীহ অসহায় জনসাধারণের একটা বিরাট অংশ থানায় তার প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমলযোগ্য অপরাধ সংক্রান্ত অভিযোগ আমলে না নেওয়া, অনাকাঙ্ক্ষিত কালক্ষেপণ করা হয়। ভুক্তভোগীর কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণসহ অনেক সময় অযথা হয়রানিমূলক আচরণের মাধ্যমে তাদেরকে প্রাপ্য আইনগত অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগও পাওয়া যায়। তাই থানায় সেবার মান বৃদ্ধি ও সেবা প্রত্যাশীরা যাতে হয়রানির শিকার না হন সে ব্যাপারে ওসিরা কার্যকর ব্যবস্থা নেবেন। পাশপাশি জোনাল এসি ও এডিসিরা সার্বক্ষণিক থানার কার্যক্রম মনিটরিং করবেন।

সেখানে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট ডিসিরা থানায় কমপক্ষে ২-৩ ঘণ্টা অবস্থান করে থানার বাস্তব কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। সেবা প্রত্যাশীদের সঙ্গে কথা বলে সরাসরি আইন অনুযায়ী সমস্যার সমাধানের ব্যবস্থা করবেন।

এদিকে নির্দেশ পাওয়ামাত্র সেভাবে কাজ শুরু করে দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আবদুল্লাহ হেল কাফী।

তিনি বলেন, ডিএমপি কমিশনারে নির্দেশনা মোতাবেক আজ ৩ ঘণ্টা হাজারীবাগ থানায় অবস্থান করে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি আমি। বিষয়টি চলমান থাকবে।

ডিএমপির যুগ্ম কমিশনার শেখ নাজমুল আলম বলেন, ডিএমপি কমিশনার স্যার আমাদের যে ধরনের নির্দেশনা দেবেন আমরা সেটি নিষ্ঠার সঙ্গে বাস্তবায়নের চেষ্টা করব।

প্রসঙ্গত গত ১৫ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ শফিকুল ইসলাম। এরপর সেদিনই প্রথম সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ডিএমপির অধীনস্থ কোনো থানায় যদি জনগণ কাঙ্ক্ষিত সেবা ও ভালো আচরণ না পায়, তাহলে সিনিয়র অফিসারদের থানায় বসাব। প্রয়োজনে আমি নিজে থানায় বসে ওসিগিরি করব। এলাকার লোকদের কথা বলব।

সেদিন তিনি আরও বলেন, ডিএমপি কমিশনার বলেন, থানায় সেবা নিতে আসা কাউকে যেন কোনো ধরনের হয়রানি না করা হয়। সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ডিসিদের ২ ঘণ্টা থানায় থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের 

আপডেট সময় : ১০:২৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯