ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

দেবর-ভাবির দ্বন্দ্ব মেটাতে হাইকোর্টে যাচ্ছেন আইনজীবী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯ ২৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতার পদ নিয়ে প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ ও ছোট ভাই গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের দ্বন্দ্বের বিষয় নিয়ে হাইকোর্টে রিট করতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে অংশ নেয়া আইনজীবী অ্যাডভোকেট ড. ইউনুছ আলী আকন্দ আগামী রোববার (৮ সেপ্টেম্বর) এ রিট দায়ের করবেন বলে নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাতে তিনি বলেন, রিটে প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের উত্তরাধিকারী ও জাতীয় পার্টির চেয়ারম্যান ঠিক করে দেয়ার নির্দেশনা চাওয়া হবে। কেননা দলের একজন সাধারণ কর্মী হিসেবে আমি বিভক্তি দেখতে চাই না।

তিনি আরও বলেন, জিএম কাদের ও রওশন এরশাদের দ্বন্দ্বের কারণে জাতীয় পার্টির লাখ লাখ নেতাকর্মী অস্বস্তিতে রয়েছেন। এ অবস্থা চলতে পারে না। জাতীয় পার্টির একজন শুভাকাঙ্ক্ষী ও কর্মী হিসেবে আমি সংক্ষুব্ধ। এ কারণে রিট করতে যাচ্ছি।

রিটে প্রধান নির্বাচন কমিশনার, স্পিকারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হবে বলে জানান এ আইনজীবী।

এদিকে আজ এক সংবাদ সম্মেলনে রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করে জিএম কাদেরকে পদ ছাড়ার আহ্বান জানিয়েছেন দলের জ্যেষ্ঠ নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

এর আগেই জিএম কাদেরকে পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন। এছাড়া বিরোধীদলীয় নেতা মনোনীত করতে স্পিকারকে জিএম কাদের ও রওশন এরশাদ পাল্টাপাল্টি চিঠিও দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দেবর-ভাবির দ্বন্দ্ব মেটাতে হাইকোর্টে যাচ্ছেন আইনজীবী

আপডেট সময় : ১১:১৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯