ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

এমপির বিরুদ্ধে স্ট্যাটাস, ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০১৯ ৩৪৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ 

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় সাফায়েতুল ইসলাম সানি (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে রাজধানীর বংশাল এলাকা থেকে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সানি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উরশিউরা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, সানি তার ফেসবুক আইডি থেকে গত ২৫ জুলাই অনুষ্ঠিত সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন-সংক্রান্ত একটি পোস্ট দেন। ওই পোস্টে এমপি মোকতাদির চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের বিরুদ্ধে মানহানিকর তথ্য দেয়া হয়। এ ঘটনায় ৩০ জুলাই জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক চৌধুরী মো. আফজাল হোসেন নিছার ডিজিটাল নিরাপত্তা আইনে সদর মডেল থানায় মামলা করেন। ওই মামলায় সানিকে গ্রেফতার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, দুপুরে ওই যুবককে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

এমপির বিরুদ্ধে স্ট্যাটাস, ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক গ্রেফতার

আপডেট সময় : ১১:২১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০১৯