ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

নিরাপত্তাহীনতায়’ হাসপাতাল থেকে নিজ বাড়িতে ভিপি নুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২১:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯ ২৫১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দশমিনায় খালার বাড়িতে বেড়াতে যাওয়ার পথে হামলায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন। বুধবার সন্ধ্যায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন নুরুল হক নুরের খালাতো ভাই মোহাম্মদ উল্লাহ মধু।

তিনি জানান, গলাচিপা থেকে মোটরসাইকেলযোগে দশমিনায় তাদের বাড়ি যাওয়ার পথে উলানিয়া ব্রিজের কাছে একদল সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে নুরুল হক নুরুসহ তার সঙ্গে থাকা মোহাম্মদ উল্লাহ মধু, মো. শাহিন, রবিউল ইসলাম, রিয়াজসহ অন্তত ২৫ জন আহত হন। ঘটনার পর নুরুকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও প্রশাসনের পক্ষ থেকে কেউ তার নিরাপত্তার দায়িত্ব না নেয়ায় তাকে নিজ বাড়ি নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। উন্নত চিকিৎসার জন্য আগামীকাল তাকে ঢাকায় নিয়ে যাওয়া হবে।

তিনি আরও জানান, হামলার সময় তাদের ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এছাড়া হামলার ছবি তোলার সময় ১০টি মোবাইল ও একটি ডিএসএলআর ক্যামেরা ছিনিয়ে নিয়েছে হামলাকারীরা, যা এখনও ফেরত পাওয়া যায়নি। ঘটনার কোনো ছবি সাংবাদিকদের দেয়া যাচ্ছে না।

নুরের খালাতো ভাই বলেন, হামলার সময় ঘটনাস্থলে গলাচিপার কয়েকজন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তুষারকে দেখা গেছে।

এ বিষয়ে কোনো অভিযোগ দায়ের করা হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে পরবর্তীতে জানানো হবে।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, তার ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। তিনি আহতও নন। বর্তমানে তিনি তার বাড়িতে অবস্থা করছেন। আমি যা জানি তাহলো, তার সঙ্গে কয়েকজন ছেলের তর্কবিতর্কের ঘটনা ঘটেছে। কোনো হামলার ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, নিরাপত্তা ব্যবস্থা সারা পটুয়াখালীবাসীর জন্য যেমন আছে, তার জন্য ঠিক তেমন আছে। তিনি (নুরুল হক নুর) ভিআইপি কেউ নন। ভিআইপি হলেন মাননীয় প্রধানমন্ত্রী আর মহামান্য রাষ্ট্রপতি। সুতরাং তার জন্য স্পেশাল কোনো ব্যবস্থা নেই। সারা জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর।

উল্লেখ্য, বুধবার দুপুরে পটুয়াখালীতে খালার বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তিনিসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নিরাপত্তাহীনতায়’ হাসপাতাল থেকে নিজ বাড়িতে ভিপি নুর

আপডেট সময় : ১০:২১:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯