ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ডেঙ্গু নিয়ে জরুরি অবস্থা ঘোষণার দাবি 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯ ২৪২ বার পড়া হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক; 
ডেঙ্গু নিয়ে সরকারকে ‘রাজনীতি’ না করে পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২ আগস্ট) বিকেলে ধানমন্ডির ল্যাবএইডে ডেঙ্গুতে আক্রান্ত কয়েকজন রোগীকে দেখে আসার পর এ দাবি জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমি এখানে কয়েকজন ডেঙ্গু রোগীকে দেখলাম। সারাদেশেই এটা ছড়িয়ে পড়েছে। আমরা বিশেষজ্ঞদের কাছে শুনতে পারছি, এটা কনটিনিউ করবে। এই কারণে একটা জরুরি অবস্থা ঘোষণা করে জরুরি অবস্থার ভিত্তিতে সম্মিলিতভাবে এর মোকাবিলা করা দরকার। আমরা মনে করি, এখন অন্য রাজনীতি না করে দ্রুত মানুষকে বাঁচানোর জন্য ব্যবস্থা গ্রহণ করা হোক।’

মশার ওষুধ বিদেশ থেকে জরুরি ভিত্তিতে আনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে, বাংলাদেশ কিন্তু এখন সরকার চালায় না। মানে প্রশাসন কিংবা বিমান মন্ত্রণালয় বাংলাদেশ চালাচ্ছে না।’

ফখরুল বলেন, ‘বাংলাদেশ চালাচ্ছে এখন বিচার বিভাগ। আদালতের হুকুম হয় তারপরে কথাবার্তা হয়। অর্থাৎ ইনফ্যাক্ট গভর্মেন্ট ইজ কমপ্লিটলি ফেলড। অন্যান্য ক্ষেত্রে বটেই স্বাস্থ্যসেবার ক্ষেত্রে, ডেঙ্গু প্রতিরোধ করার ক্ষেত্রে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘আমরা মনে করি ও দিকে না গিয়ে অবিলম্বে জরুরি অবস্থা ঘোষণা করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা উচিত। কিছুটা যুদ্ধকালীন অবস্থার মতো করা দরকার। কারণ এখন সময় খুব কম।’

‘প্রত্যেকটা পরিবার এখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছে। বিশেষ করে শিশুদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে। আমি এখন দেখে আসলাম, তারা অনেকেই বেশ সংকটাপন্ন অবস্থায় আছে। আমার মনে হয়, সরকারের উচিত হবে আর কাল বিলম্ব না করে সংশ্লিষ্ট সকলের কাছ থেকে এবং আমাদের যারা চিকিৎসক আছেন তাদের সকলের কাছ থেকে পরামর্শ নিয়ে সকলের সহযোগিতা নিয়ে কাজ করা’-যোগ করেন বিএনপি মহাসচিব।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ধানমন্ডিতে ল্যাবএইডে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ফরহাদ হালিম ডোনারসহ রোগীদের দেখতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং রোগীদের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন।

এ সময়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক এ কে এম আজিজুল হক, ড্যাবের অধ্যাপক হারুন আল রশিদ, অধ্যাপক আবদুস সালাম, ডা. আবদুস সেলিম, ডা. জহিরুল ইসলাম সাকিল, ডা. এ টি এম ফরিদ, ডা. শাহ আমানউল্লাহ, ডা. এফরানুল হক সিদ্দিকী, ডা. পারভেজ রেজা কাকন, ডা. মো. আবু জাফর, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ডেঙ্গু নিয়ে জরুরি অবস্থা ঘোষণার দাবি 

আপডেট সময় : ০১:৫৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯