ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

চাঁদা না দেয়ায় হত্যা করা হয় হোটেল মালিক জুনায়েতকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯ ২৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;
শীর্ষ সন্ত্রাসী শাহাদাত গ্রুপের সেকেন্ড ইন কমান্ড শ্যুটার সবুজ ওরফে সজীবকে (২২) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রাজধানীর দারুসসালামে শাহজালাল আবাসিক হোটেলের মালিক রফিকুল ইসলাম জুনায়েত (৪০) হত্যা মামলার প্রধান আসামি শ্যুটার সবুজ। সোমবার (২৯ জুলাই) রাত ১০টার দিকে যমুনা ফিউচার পার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করে পিবিআই।

পিবিআই বলছে, জুনায়েতের কাছে এক কোটি টাকা চাঁদা চেয়েছিল শাহাদাত বাহিনী। কিন্তু সেই টাকা না দেয়ায় পরিকল্পিতভাবে হত্যা করা হয় জুনায়েতকে।

পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, শাহজালাল নামে আবাসিক একটি হোটেলের মালিক ছিলেন জুনায়েত। ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি রাত সোয়া ১২টার দিকে হোটেল থেকে বাসায় ফিরছিলেন। কিন্তু রাতে আর বাসায় ফেরা হয়নি তার। পরদিন সকালে অপরিচিতি ব্যক্তির মাধ্যম পরিবার জানতে পারে, পাইকপাড়া সরকারি স্টাফ কোয়াটার জামে মসজিদের সামনে জুনায়েতের মরদেহ পড়ে আছে।

ছোট ভাই ডা. সাঈদ হোসেন সোহাগ (৩২) দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। জুনায়েতের বুকের বাম পাশে গুলির চিহ্ন দেখা যায়। পাশে গুলির খোসাও দেখা যায়। একটি রক্ত মাখা ইউসিবি ব্যাংকের ৩ লাখ ৬ হাজার টাকার চেকের তিন টুকরা অংশ পাওয়া যায়। পুলিশ মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ছোট ভাই সোহাগ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দারুস সালাম থানায় একটি হত্যা মামলা করেন (মামলা নং-৬)।

দারুসসালাম থানা পুলিশ কর্তৃক মামলাটি তদন্তকালে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামি সোহেল ওরফে শ্যুটার সোহেল (৩৫) ও শেখ মৃদুল ওরফে বাবু ওরফে মির্জাকে (৩৪) গ্রেফতার করেন।

এরই মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মামলার তদন্তভার গ্রহণ করে এবং ঘটনায় জড়িত আব্দুর রহিম ও আনোয়ার হোসেন পলাশকে গ্রেফতারপূর্বক মামলাটি তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

ডিবি পুলিশ প্রধান দুই আসামিকে গ্রেফতার না করেই বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করায় বাদী আদালতে নারাজি আবেদন করেন। আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। দায়িত্ব পাবার পর পিবিআই ঢাকা মেট্রোর একটি দল গত রাতে মূল আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

জিজ্ঞাসাবাদে শ্যুটার সবুজ পিবিআইকে জানায়, জুনায়েত হত্যা করার কয়েক বছর আগে থেকেই শাহাদাত গ্রুপের শ্যুটার সবুজসহ তার সহযোগী সোহেল, শেখ মৃদুল ওরফে বাবু ওরফে মির্জা, আব্দুর রহিম ও আনোয়ার হোসেন পলাশ হোটেল থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল।

শাহাদাত গ্রুপের রফিকুল ইসলাম জুনায়েতের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে ইন্ডিয়ান মোবাইলফোন নম্বর দিয়ে আসে। চাঁদা দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় জুনায়েতের মোবাইলফোনে বিভিন্ন হুমকি-ধামকি দেয়। চাঁদার টাকা না পাওয়ায় জুনায়েতের ওপর ক্ষুব্ধ হয় শাহাদাত বাহিনী। ওই কারণেই পরিকল্পিতভাবে জুনায়েতকে হত্যা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চাঁদা না দেয়ায় হত্যা করা হয় হোটেল মালিক জুনায়েতকে

আপডেট সময় : ০৬:৫৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯