ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশু কিশোর মেলার নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা  Logo ভোলার জেলা রেজিস্ট্রার নুর নেওয়াজ ৫০ কোটি টাকার সম্পদের মালিক Logo প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে শীর্ষ কর্মকর্তা আতিকুর পাহাড়সমান অভিযোগ নিয়েও বহাল Logo বদলি-বাণিজ্য ঘুষ বাণিজ্যে বেপরোয়া সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন সিন্ডিকেট Logo রাজউকে দুর্নীতিতে আলোচনার শীর্ষে পরিচালক জাকারিয়া: ‘সেফ জন’ দিয়েছে কর্তৃপক্ষ  Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য Logo ‘৬ বছরে ৮৬৫০ কোটি লুটপাট : সওজে নতুন করে সক্রিয় সেই ‘ডন’ রায়হান মুস্তাফিজ!’ Logo ৮০ কোটির জালিয়াতি: শিল্পগোষ্ঠীকে ফাঁকি দিয়ে আত্মগোপনে বৃষ্টি–মেসবাহ দম্পতি লাপাত্তা  Logo ৩০ লাখের প্রকল্পে প্রায় ৩ কোটি আত্মসাৎ: রাজউক চেয়ারম্যানের বাংলো সংস্কারে অনিয়মের বিস্ফোরণ Logo রাজউকের কানুনগো আব্দুল মোমিন: দুর্নীতি ও প্লট বাণিজ্যের মাধ্যমে অঢেল সম্পদের মালিক 

দুটি কলার জন্য জরিমানা ২৫ হাজার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯ ২২৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ
চণ্ডীগড়ের জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে দুটি কলার জন্য ৪৪২ রুপি ৫০ পয়সা বিল দিয়েছেন রাহুল বোস। এরপর গত সোমবার টুইটারে তিনি একটি ভিডিও শেয়ার করেন। ৩৮ সেকেন্ডের সেই ভিডিওতে হোটেলের ঘর, ফুল আর গাছ দেখিয়ে বলিউডের এই তারকা ক্যামেরা স্থির করেন দুটি কলার ওপর। তারপর বিলের কাগজ। এই দুটি কলাকে উল্লেখ করা হয়েছে ‘ফ্রুট প্লেটার’ নামে। অর্থাৎ থালাভর্তি ফল। সেখানে দুটি কলার দাম লেখা ৪৪২ রুপি ৫০ পয়সা! এই বিলের সঙ্গে ছিল গুডস অ্যান্ড সার্ভিস চার্জ।

রাহুল বোসের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়। এরপর নড়েচড়ে বসে শুল্ক দপ্তর। উচ্চপর্যায় থেকে এর দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়। গত বৃহস্পতিবার শুল্ক দপ্তরের তিন সদস্য জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে যান। রাহুল বোস তাঁর ভিডিওতে যে অভিযোগ করেছেন, তাঁরা এর সত্যতা খুঁজে পান এবং এ–সংক্রান্ত সব কাগজ বাজেয়াপ্ত করেন।

শুল্ক দপ্তরের তথ্য অনুযায়ী, কলা করমুক্ত পণ্য। সেই করমুক্ত পণ্যের ওপর কেন কর নেওয়া হলো, তা জানতে চেয়ে গত শুক্রবার জেডব্লিউ ম্যারিয়ট হোটেল কর্তৃপক্ষকে শনিবারের মধ্যে কারণ দর্শানোর নোটিশ পাঠায় শুল্ক দপ্তর।

কিন্তু জেডব্লিউ ম্যারিয়ট হোটেলের কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো জবাব দেয়নি। এরপর বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, গতকাল শনিবার জেডব্লিউ ম্যারিয়ট হোটেলকে শুল্ক দপ্তর ২৫ হাজার রুপি জরিমানা করেছে। করমুক্ত পণ্য থেকে কর নেওয়ার কারণে এই জরিমানা করা হয়।

শুটিংয়ের জন্য সম্প্রতি চণ্ডীগড় যান রাহুল বোস। গত সোমবার টুইটারে সেই ভিডিও পোস্ট করে তিনি অমৃতসর চলে গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দুটি কলার জন্য জরিমানা ২৫ হাজার!

আপডেট সময় : ০৩:৩৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯