ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ব্যবসায়ী নূর আলীকে দুদকে তলব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯ ৩০৫ বার পড়া হয়েছে

ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে ইউনিক গ্রুপের চেয়ারম্যান (বোরাক কনস্ট্রাকশন) নূর আলীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৩১ জুলাই তাকে দুদক কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির উপপরিচালক এস এম আখতার হামিদ ভূঞা তাকে তলব করে চিঠি পাঠান।

তলবি নোটিশে তাকে আগামী ৩১ জুলাই সকাল ১০ টায় হাজির হতে বলা হয়েছে। মোহাম্মদ নূর আলী বোরাক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন। দুদকের জনসংযোগ দফতর এসব তথ্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, ১৪ তলার অনুমতি নিয়ে ডিসিসির বনানী মার্কেটে ৩০ তলা ভবন নির্মাণের অভিযোগে আলোচিত ব্যবসায়ী মোহাম্মদ নূর আলীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

দুদক সূত্র জানায়, ১৯৯৮ সালে বনানী সিটি কর্পোরেশন মার্কেটে বোরাক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড ১৪ তলার অনুমতি নেয়। কিন্তু ওই কোম্পানিটি অনুমতি ছাড়াই ৩০ তলা ভবন নির্মাণ করেছেন বলে অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ব্যবসায়ী নূর আলীকে দুদকে তলব

আপডেট সময় : ০৬:৪৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯