ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি Logo সাভার পৌরসভার লাইসেন্স পরিদর্শক আমজাদ মোল্লার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

জামায়াত জাতীয় নির্বাচনের জন্য হুমকি : মার্কিন কংগ্রেসম্যান জিম ব্যাংকস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮ ২৮৮ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামকে বাংলাদেশের জাতীয় নির্বাচনের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন প্রভাবশালী মার্কিন কংগ্রেসম্যান জিম ব্যাংকস। তিনি বলেন, আমরা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনের আশাবাদী। আর জামায়াতে ইসলামির মতো গ্রুপ এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় হুমকি। সম্প্রতি ওয়াশিংটনে ‘স্ট্যাবিলিটি, ডেমোক্রেসি অ্যান্ড ইসলামিজম’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ এখন উন্নয়নশীল গণতান্ত্রিক দেশ বলে উল্লেখ করে জামায়াতে ইসলামীর মতো দলগুলো এই উন্নয়নের জন্য হুমকি হিসেবে মন্তব্য করেন জিম ব্যাংকস। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্র খুবই ইতিবাচক জানান তিনি।

তিনি বলেন, সারা বিশ্ব বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। যুক্তরাষ্ট্র চায় এখানে একটি অবাধ, নিরপেক্ষ ও গণতান্ত্রিক নির্বাচন এবং সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত হোক। আলোচনা সভায় দুইজন রাজনৈতিক কর্মীর নিহত হবার ঘটনা উল্লেখ করে জিম ব্যাংকস আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনকে সামনে রেখে সহিংসতা আরও বৃদ্ধি পেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন।

এসময় তিনি জানান, বাংলাদেশে যেন উগ্রবাদী গোষ্ঠী সংশ্লিষ্ট কোনো সংগঠনকে সহায়তা করা না হয় সে ইউএসএআইডি ও মার্কিন পররাষ্ট্র দফতরকে সে বিষয়ে সর্তক কর হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জামায়াত জাতীয় নির্বাচনের জন্য হুমকি : মার্কিন কংগ্রেসম্যান জিম ব্যাংকস

আপডেট সময় : ১১:১৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮