ঢাকা ০১:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

রাতে আটক, ভোর রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯ ২৫১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি; 
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক কারবারী নিহত হয়েছেন। এ সময় ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড কার্তুজ ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার রাতে আটকের পর রোববার (১৪ জুলাই) ভোর রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া বালিকা মাদরাসার পেছনে নাফ নদীর পাড়ে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।

নিহত মুফিদ আলম (৩৮) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার নজির আহম্মদের ছেলে। তিনি চিহ্নিত মাদক কারবারি বলে দাবি করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।

তিনি বলেন, ‘শনিবার রাতে এএসআই অহিদের নেতৃত্বে একদল পুলিশ মাদক উদ্ধার অভিযানের সময় হোয়াইক্যং নয়াপাড়া বাজার এলাকা থেকে মুফিদ আলমকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক আমার নেতৃত্বে পুলিশের টিম হোয়াইক্যং নয়াপাড়া বালিকা মাদরাসার পেছনে নাফ নদীর পাশে ইয়াবা উদ্ধারে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।’

তিনি আরও বলেন, ‘আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ গুলিবিনিময়ের পর মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ গুলিবিদ্ধ অবস্থায় মুফিদকে প্রথমে টেকনাফ উপজেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

ওসি বলেন, মুফিদ আলমের বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাতে আটক, ভোর রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আপডেট সময় : ০২:৪৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯