ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

উত্তরা মডেল কলেজের প্রশ্নপত্রে ‘সেফুদা’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯ ৩২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি;

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত বক্তব্য প্রচারকারী প্রবাসী সেফাতুল্লাহ সেফুদাকে নিয়ে দশম শ্রেণির প্রাক–নির্বাচনী পরীক্ষায় একটি বিষয়ের প্রশ্নপতত্রে একটি প্রশ্ন করায় রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের একজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১০ জুলাই) ওই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

জিয়াউল হক জানান, সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকের নাম জাহিনুল হাসান। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৮ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের (স্কুল শাখা) দশম শ্রেণির প্রাক–নির্বাচনী পরীক্ষায় একটি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ওই প্রশ্নপত্রে সেফাতুল্লাহ সেফুদাকে উদ্দীপক ধরে প্রশ্ন করায় সমালোচনা হচ্ছে। ওই প্রশ্নপত্রের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গেছে, গত ৪ জুলাই ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা হয়। সেই পরীক্ষার সৃজনশীল প্রশ্নের একটিতে সেফাতুল্লাহকে উদ্দীপক হিসেবে ব্যবহার করে বলা হয় বলা হয়, “অদ্ভুত ধরনের এক মানুষ সেফাতুল্লাহ সেফুদা। সোশ্যাল মিডিয়ায় সে বিভিন্ন রকম কুরুচিপূর্ণ মন্তব্য করে। তরুণদের উদ্দেশে সে বলে ‘মদ খাবি মানুষ হবি, দেখ আমি আরও এক গ্লাস খাইলাম।’ তার কথায় প্রতিবাদ করে একজন বিজ্ঞ আলেম বললেন, তার মধ্যে যদি ইমানের সর্ব প্রথম ও সর্বপ্রধান বিষয়ের প্রভাব পরিলক্ষিত হতো, তাহলে সে হয়ে উঠত একজন আত্মসচেতন ও আত্ম মর্যাদাবান ব্যক্তি।” এই উদ্দীপকের ভিত্তিতে চারটি প্রশ্ন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

উত্তরা মডেল কলেজের প্রশ্নপত্রে ‘সেফুদা’

আপডেট সময় : ০৬:৩৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯