ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় দিনেদুপুরে চারজনকে কুপিয়ে হত্যা! 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০২:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯ ২৬৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি কুমিল্লা; 
কুমিল্লার দেবীদ্বারে দিনেদুপুরে মা-ছেলেসহ চারজনকে কুপিয়ে হত্যা করেছে মোখলেসুর রহমান (৩৪) নামে এক যুবক। এ ঘটনায় গণপিটুনিতে নিহত হয়েছেন ঘাতক মোখলেসুর রহমান। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাধানগর গ্রামের মো. শাহ আলমের স্ত্রী আনোয়ারা বেগম (৪০), ছেলে আবু হানিফ ( ১২), একই গ্রামের নুরুল ইসলামের স্ত্রী নাজমা আক্তার (৩৬) ও মা মাজেদা বেগম (৫৫)। ঘাতক মোখলেসুর রহমান একই গ্রামের মর্তুজা আলীর ছেলে।

দেবীদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে ঘাতক মোখলেসুর রহমান প্রতিবেশী আনোয়ারা বেগম, হানিফ, নাজমা বেগম ও মাজেদা বেগমসহ ৬/৭ জনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে আনোয়ারা বেগম, হানিফ ও নাজমা বেগম ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় আহত মাজেদা বেগমসহ অন্যদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মাজেদা বেগমকে মৃত ঘোষণা করেন। অন্য আহতরা চিকিৎসাধীন রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি জহিরুল হক জানান, নিহত ঘাতকসহ পাঁচজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি, তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কুমিল্লায় দিনেদুপুরে চারজনকে কুপিয়ে হত্যা! 

আপডেট সময় : ০৩:০২:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯