ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

সাদা পোশাকে ফেনসিডিলসহ পুলিশ কর্মকর্তা ধরা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯ ২৪৪ বার পড়া হয়েছে

যশোর ব্যুরো:
যশোর সীমান্তে সাদা পোশাকে ফেনসিডিলসহ ধরা পড়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। তার নাম ফতেউর রহমান।

মঙ্গলবার সন্ধ্যায় শার্শা উপজেলার পাকশিয়া কলেজ এলাকায় স্থানীরা তাকে আটকে রাখেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা ফতেউর রহমানকে উদ্ধার করেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে হেফাজতে নেন।

অভিযুক্ত এসআই ফতেউর রহমান ঝিকরগাছা থানায় কর্মরত।

ঝিকরগাছার কাশিপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার ওসমান জানান, সন্ধ্যার দিকে খবর পায় পাকশিয়া ডিগ্রি কলেজ এলাকায় সাদা পোশাকে এসআই ফতেউর রহমানকে ফেনসিডিলসহ আটকে রেখেছেন স্থানীয়রা।

খবর পেয়ে তাকে উদ্ধার করে ক্যাম্পে আনা হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে তাকে নিয়ে যান। পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে শুনেছি।

ঝিকরগাছা থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, কাশিপুর সীমান্তের পাশেই শার্শার পাকশিয়াবাজার এলাকায় একদল ব্যক্তি ফেনসিডিল খেতে যায়। তাদের মারপিট করে এলাকাবাসী আটকে রাখেন। খবর পেয়ে সেখানে যান এসআই ফতেউর। তখন মাদকসেবীদের ফেনসিডিল ফতেউর রহমানের গাড়িতে দেখতে পান এলাকাবাসী। এ সময় তাকেও আটকে রাখেন।

এর পর বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে উদ্ধার করেন। পরে তাকে উদ্ধার করেছি।

এক প্রশ্নের জবাবে আবদুর রাজ্জাক বলেন, সাদা পোশাকে কেন সেখানে গিয়েছিল, তদন্ত করছি। প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সাদা পোশাকে ফেনসিডিলসহ পুলিশ কর্মকর্তা ধরা!

আপডেট সময় : ১১:৩৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯